সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রূপদিয়া ও কচুয়ায় লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজীর গণসংযোগ ও পথসভা

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
আসন্ন জাতীয় সংসদ নর্বিাচনে জাতীয় র্পাটি মনোনীত লাঙ্গল প্রতীকরে র্প্রাথী খবরি গাজী যশোর সদর উপজলোর রূপদয়িা বাজার, নরন্দ্রেপুর ও কচুয়া ইউনয়িনে গণসংযোগ ও পথসভা করনে। ছবি: গ্রামের কাগজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. খবির গাজী। শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন।

শুক্রবার দুপুরে মো. খবির গাজী স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। বিকেলে তিনি যশোর সদর উপজেলার রূপদিয়া বাজার, নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নে দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেন। পথসভাগুলোতে খবির গাজী বলেন, ‘লাঙ্গল শান্তি ও উন্নয়নের প্রতীক। সাধারণ মানুষের অধিকার আদায়ে জাতীয় পার্টি সর্বদা পাশে ছিল এবং থাকবে। গণসংযোগ ও পথসভা চলাকালীন প্রার্থীর সাথে স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, যশোর জেলা জাতীয় পার্টি আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পার্টি আহ্বায়ক অ্যাডভোকেট জিএম মুসা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, সদর উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সদর উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় সৈনিক পার্টি আহ্বায়ক সৈয়দ আহমদ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলম, কচুয়া ইউনিয়ন শাখা সহ-সভাপতি নাসির হায়দার নারী নেত্রী ও সমাজ সেবক জিনিয়া জেরিন লম্মি, জাতীয় পার্টির নেতা আব্দুল জলিল প্রমুখ। পথসভাগুলোতে বক্তারা আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। এলাকার সাধারণ ভোটারদের মাঝেও লাঙ্গল প্রতীকের প্রচারণা ঘিরে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X