রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে মোটরভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
ভ্যান চালন মকবুল হোসেন । ছবি : প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর-আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ হোসেন (৩০) ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভাড়াচালিত মোটরভ্যান চালক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, পারভেজ শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে পারভেজ মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে শ্রীরামপুর-আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগানে ঘাস কাটতে যান স্থানীয় এক গৃহবধূ। এ সময় কলাবাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় পূর্বপরিকল্পিতভাবে পারভেজ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মোটরভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম বলেন, 'প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যা ও ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের মোটরভ্যানটি এখনো উদ্ধার করা যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X