রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাজী রবিউল ইসলামের দাফন সম্পন্ন

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার রবিউল ইসলামকে বৃহস্পতিবার সকালে যশোর শহরের নীলগঞ্জ মোড়ে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: গ্রামের কাগজ

যশোরের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংকার কাজী রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার বিকেল ৫টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যশোরের বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবুর শ্বশুর।

মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম মহান মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের রণাঙ্গনে যুদ্ধ করেছেন। কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকের যশোর কর্পোরেট শাখা ও পরবর্তীতে আর এন রোড শাখায় ক্যাশ অফিসার ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতে প্রয়াতে বাড়িতে ছুটে যান যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের সন্তান, স্বজন ও পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার রবিউল ইসলামের নামাজে জানাজা বৃহস্পতিবার সকালে যশোর শহরের নীলগঞ্জ মোড়ে অনুষ্ঠিত হয়। ছবি: গ্রামের কাগজ

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের নীলগঞ্জ মোড়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। পরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মোল্লাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X