মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মণিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে ৪ প্রার্থীকে জরিমানা

জাহাঙ্গীর আলম,মণিরামপুর(যশোর)
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
ছবি-প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অপরাধে বিভিন্ন ধারায় চার প্রার্থীর প্রতিনিধিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাহিন দায়ান আমিন ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের তাওমীদ হাসান।

মোবাইল কোর্টের বেঞ্চ সহকারী আব্দুল গফ্ফার জানান, প্রথমে দুপুর ২টায় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বারে নির্বাচনী প্রচারণার ব্যানার ঝুলিয়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ধারা ৭(গ) ভঙ্গের অপরাধে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে একই এলাকায় গাছে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝোলানোর অপরাধে একই ধারায় ধানের শীষ হাতপাখা ও লাঙ্গল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে ৩টি মোবাইল কোর্টে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও চিনাটোলা বাজারে ধানের শীর্ষের নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহারের মাধ্যমে আচরণ বিধিমালা ২০২৫-এর ১৩(গ) ভঙ্গের অপরাধে প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে এই ৫টি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মাহির দায়ান আমিন ও তাওমীদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় যশোর। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন মণিরামপুর থানা এবং অস্থায়ী ক্যাম্পে অবস্থানকারী সেনাবাহিনীর সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X