সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

উন্নয়নের ধারা ফিরিয়ে আনার অঙ্গীকার অনিন্দ্য ইসলাম অমিতের

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম
উন্নয়নের ধারা ফিরিয়ে আনার অঙ্গীকার অনিন্দ্য ইসলাম অমিতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি বলেছেন, আমাদের প্রতিশ্রুতি রক্ষার ইতিহাস রয়েছে। অতীতের মতো আমরা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। আমার প্রয়াত পিতা তারিকুল ইসলাম কখনও মিথ্যা প্রতিশ্রুতি দেননি এবং সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করেছেন। আমরা জনগণের ভালোবাসা এবং তাদের শক্তি নিয়েই রাজনীতি করি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনিন্দ্য ইসলাম অমিত লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ি ও লেবুতলা পশ্চিম পাড়া এলাকায় দুটি পথসভায় অংশ নেন। এলাকাবাসী—হিন্দু ও মুসলিম নারী-পুরুষ—তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পিতা তারিকুল ইসলামের মতোই অনিন্দ্য ইসলাম অমিতকেও উন্নয়নের আশা নিয়ে দেখছেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত দিনে আপনাদের ভোট ছাড়া কিছু জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, যারা এলাকার উন্নয়ন কার্যক্রমে কোনও উল্লেখযোগ্য অবদান রাখেননি। আমি তরিকুল ইসলামের সন্তান হিসেবে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—যেমনভাবে পিতার নেতৃত্বে রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের উন্নয়ন হয়েছিল, আমিও নির্বাচিত হলে সেই উন্নয়নের ধারা পুনরায় ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।

তিনি আরও জানান যে, নির্বাচনের পূর্ব পর্যন্ত তিনি লেবুতলা ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ চালিয়ে যাবেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন এবং তাদের উন্নয়নমূলক চাহিদা বাস্তবায়নে কাজ করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X