সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে পিপলস্ ইন্স্যুরেন্সের বীমাদাবী পরিশোধ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর । ছবি : গ্রামের কাগজ

যশোরে পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি’র আয়োজনে বীমাদাবী পরিশোধ এবং বীমা গ্রহীতাদের সঙ্গে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের একটি পাঁচ তারকা হোটেলে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অগ্নি-বীমা দাবির বিপরীতে শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার মেসার্স নওয়াব স্টোরের স্বত্বাধিকারী হাসিব ইমামীকে ১৭ লক্ষ টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কোম্পানি সচিব শেখ সরফরাজ হোসেন, এফসিএস-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বীমা আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বীমা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ের একটি বড় প্রয়োজন।

অনুষ্ঠানে মূখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাহক সন্তুষ্টি অর্জনে স্বচ্ছ ও দ্রুত দাবি নিষ্পত্তিই পিপলস্ ইন্স্যুরেন্সের প্রধান অগ্রাধিকার। তিনি ভবিষ্যতেও গ্রাহকবান্ধব ও দায়িত্বশীল কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

যশোর শাখা অফিসের প্রধান মোঃ রেজাউল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও বক্তব্য দেন কোম্পানির কনসালটেন্ট এম. এইচ. খালেদ এবং প্রধান বীমাদাবী কর্মকর্তা প্রকৌশলী আশিক-উর-রহিম।

অনুষ্ঠানে খুলনা শাখা প্রধান এস. এম. মিজানুর রহমান, স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X