সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নির্বিঘ্নে ভোট দানের প্রত্যাশা যশোরের হিজড়া জনগোষ্ঠীর

মিনা বিশ্বাস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
নির্বিঘ্নে ভোট দানের প্রত্যাশা যশোরের হিজড়া জনগোষ্ঠীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে এ নিয়ে আর দশ জন সাধারণ মানুষের মতোই নির্বাচন নিয়ে আগ্রহ দেখা দিয়েছে যশোরের হিজড়া জনগোষ্ঠীর মাঝেও। নিজেদের অধিকার ও আগামীর নেতৃত্ব নিয়ে ভাবছেন তারা।

লাইনে দাঁড়ানো থেকে ভোটদান, নির্বিঘ্নে প্রতিটি ধাপ পেরোতে চান যশোরের হিজড়া জনগোষ্ঠী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনটাই প্রত্যাশা তাদের। হিজড়াদের নিজস্ব আলাপচারিতায় উঠে আসছে নিজেদের অধিকার, রাজনীতি, নেতৃত্ব, ভোটসহ নানান খুঁটিনাটি বিষয়। এদেশের নাগরিক হিসেবে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চান তারা। কোনো ধরনের হয়রানি ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে এমনটাই চান তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিজড়া সম্প্রদায়ের সাথে অনাকাক্সিক্ষত একটি ঘটনাও তারা আলোচনায় তুলে আনেন।

ওই কেন্দ্রে জহুর হোসেন নামের একজন হিজড়া ভোট দিতে এসে অনাকাক্সিক্ষত পরিস্থিতির শিকার হন। দুর্ব্যবহার করে তাকে ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়ার পরে সাংবাদিক, এনজিও কর্মীদের সহযোগিতায় ভোটদানে সক্ষম হন তিনি। এমন পরিস্থিতি আর চান না হিজড়ারা। সেই সাথে পারিবারিক সামাজিক নানান ধরনের বঞ্চনার পাশাপাশি নিজ পরিচয়ে ভোট দিতে না পারার আক্ষেপও রয়েছে তাদের।

সংশোধনীর মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ লিঙ্গ পরিচয়ে যশোরের হিজড়াদের একটি অংশ ভোট দিতে পারলেও অনেকেই সে সুবিধা থেকে বঞ্চিত। যশোরে ১৫৫ জনসহ আটটি উপজেলার মোট ৬৫০জন হিজড়া শিক্ষা, চাকরি বা কাজের পর্যাপ্ত সুযোগ না থাকায় দরিদ্র বা হতদরিদ্র জীবন-যাপন করছেন। গ্রামাঞ্চল ও শহর উভয় জনপদে শিক্ষা, চাকরি বা কাজ এবং সুযোগ সুবিধা বঞ্চিত যশোরের হিজড়ারা বহু বছর ধরে হতাশাগ্রস্ত ও মানবেতর জীবন-যাপন করছেন।

পারিবারিক, সামাজিক বঞ্চনার পাশাপাশি নামমাত্র ভাতা দিয়ে চলে হিজড়াদের জীবন। সারাদেশের মতো যশোরেও হিজড়া জনগোষ্ঠীর মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন নারী বা পুরুষ পরিচয়ে। স্বাধীনতার ৫৫বছর পেরিয়েও হিজড়া জনগোষ্ঠীর নিজস্ব পরিচয়ে ভোটের অধিকারের বিষয়ে কোন সরকারই কার্যকরী কোন পদক্ষেপ না নেয়ায় এ জনগোষ্ঠীর মাঝে রয়েছে হতাশা, রয়েছে আক্ষেপ। নিজস্ব পরিচয়ে ভোট দেয়ার বিষয়ে সচেতনতা দেখা দিয়েছে তাদের মাঝে। যশোরের হিজড়া জনগোষ্ঠীর মানুষ আগামীতে নিজ পরিচয়ে ভোট দেয়ার পাশাপাশি ভোটকেন্দ্রে হয়রানি ছাড়া নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে চান।

জহুর হোসেন হিজড়া বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে আমি হয়রানির শিকার হই, আমাকে ভোট দিতে দেয়া হচ্ছিলো না। সাংবাদিক এবং একজন এনজিও কর্মীর সহায়তায় ভোট দিই। আমরা এ দেশের নাগরিক, নির্বিঘ্নে ভোট দিতে চাই আমরা। মায়া বিশ্বাস হিজড়া বলেন, আমি নারী পরিচয়েই ভোট দিয়ে আসছি, কিন্তু আমরা নিজস্ব পরিচয়ে ভোট দিতে চাই। তাই আগামীতে যখন নতুন ভোটার নেয়া হবে তখন যেন এ বিষয়টা খেয়াল করা হয়। সেই সাথে নির্বাচন কেন্দ্রে কোন হয়রানি চাই না আমরা।

তাপসী দে চাঁদনী বলেন, আমরা নারী বা পুরুষ পরিচয়ে ভোট দিয়ে আসছি, কিন্তু আমাদের তো নিজস্ব পরিচয় আছে, সে পরিচয়ে ভোট দিতে চাই আমরা। আগামীতে যেন আমাদের সে সুযোগ দেয়া হয়। নির্বিঘ্নে ভোট দিতে চাই আমরা। গোলাম মোস্তফা নীল বলেন, আমার কারণে আমার পরিবার ও আত্মীয় স্বজনকে প্রতিবেশীরা বিভিন্ন সময়ে অপমান অপদস্ত করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে আমার কোন বন্ধু-বান্ধব ছিল না। শিক্ষকদের কাছ থেকে কখনো অন্য শিক্ষার্থীদের মতো আন্তরিকতা পাইনি আমি। দেশের নাগরিক হিসেবে আমরা নিজ পরিচয়ে এবং হয়রানিমুক্ত নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ করতে চাই।

হিজড়া অধিকার বিষয়ক এনজিও প্রতিষ্ঠান অর্পণ মানব সংস্থা যশোরের সমন্বয়ক রুবাইদুল হক সুমন বলেন, রংপুরে রানী হিজড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। শিক্ষা ও চাকরির পর্যাপ্ত সুযোগ না পেয়েও যশোরসহ সারাদেশের বিভিন্ন প্রান্তে হিজড়ারা উদ্যোক্তা হয়ে কাজ করছেন, নানান ধরনের কাজ বেছে নিচ্ছেন। সুযোগ সুবিধা বা সহযোগিতা পেলে যে হিজড়ারা কিছু করে দেখাতে পারেন এটি তার প্রমাণ।

হিজড়া সম্প্রদায়ের মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন যে সংশোধিত তালিকা দিয়েছিল তাতে কিছু কিছু হিজড়াদের আলাদা ভোটার করা হয়েছে। তবে সবাইকে অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে বেশিরভাগ হিজড়াদের নারী ও পুরুষ পরিচয়ে ভোট দিতে হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন যে সংশোধিত তালিকা করেছিল তার আগ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেখানে হিজড়া সম্প্রদায়কে নারী বা পুরুষ পরিচয়েই ভোট দিতে হয়েছে। আলাদা লিঙ্গ পরিচয়ের হিজড়াদের জন্য অবশ্যই আলাদা ভোটার তালিকা করা উচিত।

এছাড়া ভোট কেন্দ্রে হিজড়ারা হয়রানি ও তুচ্ছ তাচ্ছিল্যর শিকার হচ্ছেন। এসব অনাকাক্সিক্ষত পরিস্থিতি যাতে তৈরি না হয় সে বিষয়ে নাগরিক সমাজ, প্রশাসনসহ সবার এগিয়ে আসতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X