সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরের হিন্দু-মুসলিম সকলে এবার কলস মার্কার বিজয় দেখতে চাই- অ্যাড.শহীদ ইকবাল

জাহাঙ্গীর আলম, মণিরামপুর(যশোর):
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন । ছবি : গ্রামের কাগজ

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতিকের উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর কাছারী বাড়ি বাজার, কুমারঘাটা বাজার, রাজবংশীপাড়া, কপালিয়া বাজার, ভবানীপুর ও দাসেরহাট বাজারে কলস মার্কার পক্ষে গণসংযোগ ও পথসভা করেন।

এ সকল পথসভায় প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, মণিরামপুরের হিন্দু-মুসলিম সকলে এবার বেঁধেছে জোট, কলস মার্কায় দেবে ভোট। তারা আগামী ১২ ফেব্রুয়ারি আমার কলস মার্কার বিজয় দেখতে চাই। আপনারা যদি কলস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে মণিরামপুরের সার্বিক উন্নয়নে আমি কার্পণ্য করব না। আমি বিজয় হলে এ উপজেলার শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, কৃষি, যোগাযোগ ব্যবস্থাসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাব বলে কথা দিচ্ছি। তাই সকলে আগামী ১২ ফেব্রুয়ারি কলস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যাক নেতা-কর্মী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বহর নিয়ে কলস প্রতিকে ইউনিয়নে মহড়া প্রদর্শন করেন। যার ফলে এ নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ইউনিয়ন ব্যাপি কলস প্রতিকের শ্লোগানে সাড়া পড়ে গেছে বলে স্থানীয় নেতা-কর্মীরা দাবী করেছেন।

গণসংযোগ কালে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, বিএনপির নেতা মহিবুল্লাহ মনু, মিজানুর রহমান ডবলু, ফারুক হোসেন, হরিচাঁদ মল্লিক, সাবেক ছাত্রনেতা নাজমুল হক টিটোসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X