সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নামাজে গিয়ে হারালেন ভ্যান, মানবেতর দিন কাটছে মকবুলের

স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
ভ্যান চালন মকবুল হোসেন । ছবি : প্রতিনিধি

নামাজ আদায় করতে গিয়ে কয়েক মিনিটের ব্যবধানে হারিয়ে যায় জীবনের একমাত্র সম্বল। ফিরে এসে দেখেন, তালা ভেঙে নিয়ে গেছে তার আয়ের একমাত্র উৎস অটোভ্যানটি। সেই থেকে চার দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি ভ্যানটি। এতে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনে দিন কাটছে হতদরিদ্র অটোভ্যান চালক মকবুল হোসেন ও তার পরিবারের।

জানা গেছে, গত ২৪ জানুয়ারি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা অটোভ্যান চালক মকবুল হোসেন প্রতিদিনের মতো ভাড়ায় বের হন। সন্ধ্যায় পুলেরহাট বাজারে অবস্থানকালে মাগরিবের আজান হলে তিনি তার অটোভ্যানটি তালা মেরে পুলেরহাট কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন, ভ্যানটি আর নেই।

তিনি জানান, এরপর অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গত ২৫ জানুয়ারি তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো ভ্যানটি উদ্ধার হয়নি।

মকবুল হোসেন বলেন, 'আমার অটোভ্যানটাই ছিল পরিবারের একমাত্র আয়ের পথ। এখন কাজ নেই, আয় নেই। স্ত্রী-সন্তান নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছি। নতুন করে ভ্যান কেনার মতো সামর্থ্য আমার নেই।'

ভ্যানটি উদ্ধারের আশায় তিনি পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। অসহায় এই মানুষটি নতুন একটি অটোভ্যান ক্রয়ের জন্য মানবিক সহায়তা কামনা করেছেন।

কেউ সহযোগিতা করতে চাইলে মকবুল হোসেনের সঙ্গে ০১৯০৬-১৯৯৯৮৪ অথবা ০১৬২৫-৮৯৯৪১৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X