সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর জেনারেল হাসপাতাল থেকে সাইকেল চোর আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
চোর হৃদয় হোসেন । ছবি : গ্রামের কাগজ

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে এক সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে হাসপাতালের অভ্যন্তরে ওভার ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি যশোর শহরের সুজলপুর ধর্মতলা এলাকার লিটন হোসেনের ছেলে হৃদয় হোসেন (২০)।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি হাসপাতালের সার্জারি ওয়ার্ডের গেটের সামনে থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ চোরকে শনাক্ত করে।

মঙ্গলবার দুপুরে অভিযুক্ত হৃদয়কে হাসপাতালের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পুরিয়া গাঁজা এবং সাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা জানান, আটককৃত হৃদয় একজন পেশাদার সাইকেল চোর। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X