সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরজু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
জাগরণী চক্র ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর স্বরণে দোয়া মাহাফিল সোমবার অনুষ্ঠিত হয়।  ছবি: গ্রামের কাগজ

জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মরহুম আজাদুল কবির আরজু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ের পার্শ্ববর্তী মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেয়া নারীদের জন্য সংস্থার প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় আলাদা বসার ব্যবস্থা রাখা হয়।

জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজের সঞ্চলনায় দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন খড়কি পীরবাড়ি মসজিদের পেশ ইমাম মাওলানা শরিফুল ইসলাম। দোয়াপূর্ব আলোচনা করেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, জিলা স্কুল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী, হাফেজ গোলাম মোস্তফা, মরহুম আজাদুল কবির আরজুর ভাই হারুন-অর-রশিদ।

দোয়া মাহফিলে যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণি-পেশার প্রায় ৪ হাজার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক কল্যাণ সম্পাদক ও সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি একরাম-উদ্-দ্দৌলা, আরআরএফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল আলম, শিশু নিলয় এর উপ-নির্বাহী পরিচালক আসিফ আহসান খান, আদ্-দ্বীন এর পরিচালক ফজলুল হক প্রমুখ। দোয়া মাহফিলে মরহুম মো.আজাদুল কবির আরজু’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ১ টা ০৫ মিনিটে পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন মো. আজাদুল কবির আরজু। পরে দ্রুত তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনদফা জানাজা শেষে জনাব মো. আজাদুল কবির আরজু’র ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X