রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে ১৬শ’ বস্তা নষ্ট সার বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
যশোরের অভয়নগরে সরকারি নষ্ট ডিএপি সার এভাবে রোদে শুকিয়ে বিক্রি চেষ্টার সময় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ছবি:  ভ্রাম্যমাণ আদালত হতে পাওয়া।

যশোরের অভয়নগরে সরকারি নষ্ট ডিএপি সার রোদে শুকিয়ে বিক্রি চেষ্টার অভিযোগে বঙ্গ ট্রেডার্স লি. নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি বিপ্লব হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে বড়ঘাট নামক স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় এক হাজার ৫৯৬ (প্রতি বস্তা ৫০ কেজি) বস্তা নষ্ট ডিএপি সার জব্দ করা হয়। বিপ্লব হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার খলিসাদহ গ্রামের লিয়াতক আলীর ছেলে।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন বলেন, ‘সোমবার বিকালে শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে বড়ঘাট নামক স্থানে (ভৈরব সেতু সংলগ্ন) বঙ্গ ট্রেডার্স লি. এর সারের ড্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় দুই স্থানে এক হাজার ৫৯৬ বস্তা সরকারি বরাদ্দের ডিএপি নষ্ট সার রোদে শুকিয়ে মেশিনে গুঁড়া করে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। যা সম্পূর্ণ অবৈধ। পরে আদালত কৃর্তক নষ্ট সার জব্দ এবং ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিকে জরিমানা করা হয়।’

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘নষ্ট সার বিক্রি চেষ্টার দায় স্বীকার করায় বঙ্গ ট্রেডার্স লি. এর প্রতিনিধি বিপ্লব হোসেনকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৪ (৬) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই এক হাজার ৫৯৬ বস্তা সার জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

অভিযান চলাকালে উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ অভয়নগর থানা পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X