সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
গণভোট সফল করতে যশোরে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন 

ইমাম সমাজ সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য একটি শক্তি : ডিসি 

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
গণভোট সফল করতে গতকাল যশোরে জেলা পর্যায়ের ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশেক হাসান। ছবি: গ্রামের কাগজ

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, ‘গণভোট একটি রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। ইমাম সমাজ আমাদের সমাজে সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য একটি শক্তি। তাঁদের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা গেলে গণভোট আরও সুন্দর ও সফল হবে। তিনি আরো বলেন, মসজিদের ইমামরা জুম্মার প্রাক খুতবায় দিন গণভোটের বার্তার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারেন।

সোমবার যশোরের আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে, তবে জনগণের সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু আয়োজন সম্ভব নয়। ইমাম সমাজ মানুষের মাঝে শান্তি, শৃঙ্খলা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখতে পারেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন সবসময় জাতির গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জনগণের পাশে ছিল। গণভোট-২০২৬ সফল করতে ইমাম সম্মেলনের মাধ্যমে আমরা ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করছি। তিনি জুম্মার খুদবায় ইমামদের গণভোট বিষয়ে প্রচারের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম। তিনি বলেন, ‘গণভোট মানে জনগণের মতামতের প্রতিফলন। এটি আল¬াহ প্রদত্ত অধিকার। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মাওলানা ইয়াসিন আলম, সঙ্গীত শিল্পী অ্যাড. রোকনুজ্জামান, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে ইসলামিক গান পরিবেশন করেন প্রভাষক ও হাফেজ মাওলানা রবিউল ইসলাম, শিশু শিল্পী শরীফ আমিন। নির্বাচন প্রচারণা বিষয়ে বক্তব্য রাখেন বাঘারপাড়ার মো. আলী।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক ইমাম, আলেম-ওলামা, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর হামদ নাত পরিবেশন করেন কামরুল ইসলাম ও ইমরান হোসেন। তাঁদের সুললিত কণ্ঠে পরিবেশিত হামদ নাতে মিলনায়তনে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X