সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইছালী ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করা হবে-অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি-গ্রামের কাগজ

একসময় এই এলাকায় অপরাধের অভয়ারণ্য গড়ে উঠেছিল। তৎকালীন চেয়ারম্যান ও মেম্বাররা তাদের আশ্রয় প্রশ্রয় দিতেন। বিএনপি ক্ষমতায় এলে এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক থাকবে না। সোমবার ইছালী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে যশোর সদর ৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন।

এর আগে প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণে দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন অমিত। সোমবার সকাল থেকে তিনি হাশিমপুর বাজার এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তার পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন। প্রচারণার শুরুতেই ইছালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় এলাকার প্রবীণ নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ তার সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আওয়ামী লীগের শাসনামলে দলীয় সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি নেতা শহীদ খলিলুর রহমান, শহীদ কোহিনূর রহমান এবং পুলিশের তাড়া খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতলেবসহ ইছালী ইউনিয়নের সকল প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, “প্রয়াত নেতাকর্মীরা দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা কখনো ভুলবার নয়। তাদের আদর্শ ও সংগ্রামকে ধারণ করেই আমরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাব।” দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনিন্দ্য ইসলাম অমিত ইছালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদানের আশ্বাসও দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X