সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে জখম, ছেলে পলাতক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার হৈবতপুরে নেশার টাকা না পেয়ে নিজের জন্মদাতা বাবা ও মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাদের ছোট ছেলে সদ্দাম হোসেনের বিরুদ্ধে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হৈবতপুর ইউনিয়নের সাতমাইল হৈবতপুর সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার মৃত আহম্মদ আলী মন্ডলের ছেলে আছির উদ্দিন (বয়স অনুমানিক) এবং তার স্ত্রী রোকেয়া বেগম। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে তার বাবা-মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে সদ্দাম ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর থাকা একটি বটি নিয়ে বাবা-মায়ের ওপর হামলা চালায়।

এলোপাতাড়ি কুপিয়ে সে তাদের গুরুতর জখম করে। বিশেষ করে উভয়ের বাম হাতে বটির গভীর আঘাত লাগে। এ ছাড়া লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।

আহতদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আছির উদ্দিন ও রোকেয়া বেগমকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত আছির উদ্দিন পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং রোকেয়া বেগম মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক না হলেও আঘাত গুরুতর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X