সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে প্রতারণার অভিযোগে কারখানা ম্যানেজারের বিরুদ্ধে মালিকের মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোর শহরের শংকরপুর এলাকায় আহমেদুর রহমান প্রিন্স নামে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যাংক প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি শংকরপুর রেলস্টেশন বস্তি এলাকার বাসিন্দা এবং মৃত মুজিবর রহমানের ছেলে। এ ঘটনায় শংকরপুর টার্মিনাল এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানার মালিক আব্দুল গণি প্রিন্সের বিরুদ্ধে প্রথমে থানায় এবং পরে আদালতে অভিযোগ দায়ের করেছেন। মামলাটি আদালতে সিআর-৪৩৮৮/২৪ নম্বরে নথিভুক্ত রয়েছে।

অভিযোগে বলা হয়, কারখানা মালিক আব্দুল গণি বর্তমানে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা যশোর শহরের শংকরপুর এলাকায়। পূর্ব পরিচয়ের সূত্রে তিনি আহমেদুর রহমান প্রিন্সকে শংকরপুরে অবস্থিত ওই প্লাস্টিক কারখানার ম্যানেজারের দায়িত্ব দেন। দায়িত্ব পাওয়ার পর প্রিন্স নিজেকে কারখানার মালিক পরিচয় দিয়ে জাল কাগজপত্রের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে মোটা অংকের ঋণ গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আব্দুল গণি প্রথমে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হলে আহমেদুর রহমান প্রিন্স কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র বিক্রি করে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে আদালতে অপরাধ প্রমাণিত হলে আদালত তাকে সাড়ে ৭ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। তবে এখনো ওই টাকা পরিশোধ করা হয়নি বলে বাদীপক্ষ দাবি করেছে।

কারখানা মালিক আব্দুল গণি অভিযোগ করে বলেন, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, প্রিন্স নিজেকে কারখানার মালিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে সেই ভুক্তভোগীরা টাকার জন্য তাকেই চাপ দিচ্ছেন। বিভিন্ন স্থানে দেনার কথা বলে প্রিন্স তার শ্বশুরের কাছ থেকে প্রায় ১২ শতক জমি লিখে নিয়ে বিক্রি করে দিয়েছেন। তবে সেই অর্থ দিয়েও পাওনাদারদের টাকা পরিশোধ করেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X