মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মণিরামপুর সবাইকে নিয়ে নতুনভাবে  গড়তে চাই -অ্যাড.শহীদ ইকবাল 

জাহাঙ্গীর আলম, মণিরামপুর(যশোর):
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি-প্রতিনিধি

যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস মার্কার গণসংযোগ ও পথসভা ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে তিনি উপজেলার ভোজগাতী ইউনিয়নে বিভিন্ন এলাকার বাজারে ও গ্রামের রাস্তার মোড়ে মোড়ে এ গণসংযোগ ও পথসভা করেন। এরপর ভোজগাতি ইউনিয়ন পরিষদের মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পথ সভায় বক্তব্য কালে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, আমি বিজয় হলে মণিরামপুরের সবাইকে নিয়ে নতুনভাবে মণিরামপুরকে গড়তে চাই। আমি নির্বাচিত হলে কেউ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর সুযোগ পাবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে নিজকে দাঁড় করানোর চেষ্টা করে তার জায়গা এই মণিরামপুরে আমি কোন দিনই হতে দিবেন না। কারন এবারের নির্বাচনে ভোটাররা কলস মার্কাকে আস্থার প্রতিক হিসেবে বেছে নিয়েছে বলে দাবী করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, ভোজগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মহলদার, বীরমুক্তিযোদ্ধা গোলাম রসুল, সাবেক ছাত্রনেতা ফিরোজ আহমেদ লান্টু, বিএনপির নেতা হারুন অর রশীদ, শেখ মিজানুর রহমান ডব্লু, হিরু, মিজানুর রহমান, নাসির উদ্দীন ও ছাত্রনেতা ওলিয়ার রহমান, কাজী ইমরান ও ফিরোজ হোসেনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তারের নেতুবৃন্দ। এছাড়াও নেহালপুর থেকে আমাদের প্রতিনিধি সানোয়ার হোসেন তিতু জানান, বিকালে নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি নয়া বাজার থেকে কলস মার্কার একটি গনমিছিল কালীবাড়ি প্রদর্শন করে নেহালপুর শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি ফয়জুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা খলিলুর রহমান, হরিচাঁদ মল্লিক, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমানসহ প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X