সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে জামায়াতের নারী কর্মীর ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা, মোবাইল ফোন লুট ও শ্লীলতাহানির অভিযোগ এনে বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ছবি: গ্রামের কাগজ

যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা, মোবাইল ফোন লুট ও শ্লীলতাহানির অভিযোগ এনে বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

রোববার সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ বিষয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার এবং ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে ডা. ফরিদ বলেন, রোববার দুপুরে ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইতে যান ঝিকরগাছা মহিলা জামায়াতের আমীর জোৎস্না খাতুন, রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিসসহ আরও কয়েকজন নারী কর্মী। এ সময় প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের সমর্থক যুবদল নেতা আরাফাত রহমান কল্লোল, সবুজ, আহনাত ও সোহাগসহ ১০-১৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তাদের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনগুলো ভাঙচুর করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হামলায় অন্তত ১০ জন নারী কর্মী আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পাশাপাশি অভিযোগ করা হয়, এলাকায় রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে এবং সাধারণ ভোটারদের জীবননাশের হুমকিও দেওয়া হচ্ছে। ডা. মোসলেহ উদ্দিন ফরিদ অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যশোর-২ আসনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমীর গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলা আমীর আব্দুল আলীম, উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খান, থানা কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুর রফিক, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হকসহ জামায়াত ও মহিলা জামায়াতের নেতৃবৃন্দ।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। তিনি বলেন, ওই নারীরা আমার বাড়িতে ভোট চাইতে এসেছিলেন। তখন আমার কর্মীরা শুধু জানতে চেয়েছিলেন, আপনারা কেন আমাদের প্রার্থীর বাড়িতে ভোট চাইতে এসেছেন। এর বাইরে আর কিছুই হয়নি। হামলা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া কিংবা শ্লীলতাহানির অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X