সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার যশোরে আসছেন জামায়াতের আমির

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে রবিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন। ছবি: গ্রামের কাগজ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসাবে যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামী ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তিনি বক্তব্য দিবেন।

জামায়াতের আমিরের আগমন উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। রবিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল প্রত্যাশা করেন, জনসভায় প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল গোলাম কুদ্দুস, রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজা প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে জামায়াতের আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিবেন। জনগণের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে যশোরের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন। ফলে জনসভা জনসমুদ্রে রূপ নেবে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোর অবিভক্ত প্রথম জেলা হিসাবে বিভাগ হওয়ার দাবিদার। দীর্ঘদিন ধরে যশোরের দুঃখখ্যাত ভবদহ সমস্যা সমাধানে জামায়াতে আমীরের কাছে দাবি জানাবো। যশোরে উন্নতমানের হাসপাতাল ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের দাবি উঠাবো। সবমিলিয়ে যশোরের উন্নয়নে জামায়াতে আমীরের পরিকল্পনার কথা জানাবেন এই জনসভাবেশে।

এদিকে, জামায়াতে আমীরের আগমন ঘিরে কয়েক দিন থেকে কেন্দ্রীয় ঈদগা মাঠ সাজসজ্জার কাজ চলছে। এই আয়োজনকে সফল করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা নেতাদের বৈঠকসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে আমিরের ছবি সম্বলিত বিলবোর্ড।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X