মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি

কঠোর নিরাপত্তায় বেনাপোল বন্দরে সংরক্ষণ
কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি

ভারত থেকে আটটি ট্রাকে করে মোট ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে এসব বিস্ফোরক বোঝাই ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনিতে পাথর উত্তোলন ও খনন কার্যক্রম পরিচালনার জন্য এই বিস্ফোরক চালানটি আমদানি করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড চালানটির আমদানিকারক। বিস্ফোরক দ্রব্য সরবরাহ করেছে ভারতের ‘সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’।

বিস্ফোরক আমদানির বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বেনাপোল বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বিস্ফোরক দ্রব্যের এই চালানটি সরকারি অনুমোদন ও নির্ধারিত বিধিবিধান অনুসরণ করেই দেশে আনা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এদিকে, বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন রেজা জানান, বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে কঠোর পুলিশি পাহারায় রাখা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমস হাউসে দাখিল করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সব আনুষ্ঠানিকতা শেষ হলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিস্ফোরক চালানটি দিনাজপুরের মধ্যপাড়া খনি প্রকল্পে পাঠানো হবে বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X