সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পিকেএস’র বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও নতুন প্রকল্পের উদ্বোধন

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

দরিদ্র ও অসহায় মানুষের চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পিকেএস’র উদ্যোগে এবং আরএমএস ফাউন্ডেশনের সহযোগিতায় যশোরের চাঁচড়া ডালমিলস্থ পিকেএস হাসপাতালে শনিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আরএমএস ফাউন্ডেশনের সহায়তায় পিকেএস এনজিওর মাধ্যমে একটি নতুন চক্ষু স্বাস্থ্য প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পিকেএস’র সহ-সভাপতি ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএস’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ও কোষাধ্যক্ষ মাহফুজুল হক ফারুক।

আরএমএস ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) সাবেক মহাপরিচালক এবং রেশমী অ্যান্ড মাহমুদ সিদ্দিক ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. মো. আখতারুজ্জামান। চক্ষু ক্যাম্পে মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা রোগীদের চোখ পরীক্ষা করেন। ক্যাম্পে আগত মোট ১৩৯ জন সেবাগ্রহীতার চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। এদের মধ্যে ছানি অপারেশনের উপযোগী ২৮ জন রোগী নির্বাচন করা হয়। এসব রোগীর চোখে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিকেএস এনজিও ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে চক্ষু স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। আরএমএস ফাউন্ডেশনের সহযোগিতায় এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং নিরাময়যোগ্য অন্ধত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা দাতা সংস্থা, চিকিৎসক দল, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X