মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধানের শীষের জয় হলে রামনগরকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি অমিতের 

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শনিবার যশোরের রামনগর ইউনিয়নের সিরাজ সিংহা এলকায় নির্বাচনী পথসভায় বক্তৃতা করেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: গ্রামের কাগজ

যশোরের রামনগর ইউনিয়নে দীর্ঘ ১৭ বছর ধরে কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাটের অবস্থা বেহাল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও অবহেলিত। আপনারা যদি আমাকে জয়ী করেন, তাহলে রামনগর ইউনিয়নকে ঢেলে সাজানো হবে। শনিবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল¬ায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সদর-৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি রামনগর ইউনিয়নবাসীর জন্য নানা প্রতিশ্রুতিও দেন।

অমিত বলেন, বিগত ১৭ বছরের বঞ্চনা ও দুঃশাসনের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের জন্য শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশে কেবল ভোগ-দখলের রাজনীতি করেছে, পক্ষান্তরে বিএনপি বিশ্বাস করে জনসেবায়। আমরা ধর্ম-বর্ণের বৈষম্য করি না, আমরা বাংলাদেশি চেতনায় বিশ্বাসী।

পথসভায় অমিত আরও বলেন, সরকারি সব সেবা সাধারণ মানুষের জন্য সহজ ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, যদি আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে দুর্নীতি কমাতে পারি, তবে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকাংশে কমে আসবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শনিবার যশোরের রামনগর ইউনিয়নের সিরাজ সিংহা এলকায় নির্বাচনী পথসভার অডিয়েন্স।

শনিবার রাজারহাট বাজারে গণসংযোগের মধ্য দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে সিরাজ সিংগা ইউনুসের মোড়, কামালপুর, পান্তাপাড়া, ভাটাপাড়া, মোবারকাটি, শ্রীকান্তনগর, কাজীপুর ক্লাব মোড়, কাজীপুর পূর্বপাড়াসহ বিভিন্ন পাড়া-মহল¬ায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। সবশেষে রাতে পুকুরকুল ধোপাপাড়ায় নির্বাচনী সভায় অংশ নেন। পরে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং আগামী দিনের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

X