সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এর অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকা ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

২৪ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচনকে সামনে রেখে যশোরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে নিয়মিত মোবাইল টহলের মাধ্যমে দুষ্কৃতিকারীদের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে কোনো স্বার্থান্বেষী মহল যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে—সে লক্ষ্যেই সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবির এই আভিযানিক কার্যক্রম নির্বাচনকাল পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X