সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী অপহরণের অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। মামলার আসামিরা হলেন, গোপালগঞ্জ জেলার চর শুকতাইল গ্রামের আনোয়ার সিকদারের ছেলে মেহেদী হাসান নাইম এবং একই গ্রামের কায়েম সিকদারের ছেলে দেলোয়ার সিকদার।

মামলার বাদী চাঁচড়া মধ্যপাড়ার আব্দুল সামাদের ছেলে আব্দুল মান্নান অভিযোগে উল্লেখ করেন, আসামি মেহেদী হাসান নাইম তার মেয়ে অহনাকে প্রেমের প্রস্তাব দেয়। অহনা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ক্ষতি করার পরিকল্পনা করে নাইম। পরে দেলোয়ার সিকদারের সঙ্গে যোগসাজশ করে অপহরণের ছক কষে তারা।

অভিযোগে আরও বলা হয়, গত ১৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে অহনা বাড়ি থেকে বের হন। তিনি পুলেরহাট শিশু জেলখানা এলাকায় পৌঁছালে আসামিরা একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ে সেখানে আসে এবং প্রকাশ্যেই জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারের পক্ষ থেকে অহনার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাদীর দাবি, আসামিরা তার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। মেয়ের কোনো সন্ধান না পেয়ে তিনি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X