সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান অভিযুক্ত অর্ক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
পুলিশের হাতে আটক অর্ক । ছবি : গ্রামের কাগজ

যশোরে জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মারুফ হোসেন (২১) নামে এক যুবককে পিস্তল ঠেকিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় আরও এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শহরের চার খাম্বার মোড়ে এই ঘটনা ঘটে। আটক প্রধান অভিযুক্ত মাহফুজুর রশিদ অর্ক শহরের মনিহার ফলপট্টি এলাকার পাপ্পার ছেলে। এ ঘটনায় মারুফের খালা বেজপাড়া পিয়ারি মোহন রোডের বাসিন্দা রুমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার অন্য পলাতক আসামি সানি মনিহার ফলপট্টি এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, মারুফ কাজীপাড়া থেকে রিকশাযোগে বেজপাড়ার বাড়িতে ফিরছিলেন। চার খাম্বার মোড়ে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে অর্ক ও সানিসহ ৩-৪ জন সন্ত্রাসী তার গতি রোধ করে। প্রথমে মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পরে চাকু দিয়ে তার বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়। এছাড়া লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়েও তাকে জখম করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে মনিহার মোড় এলাকা থেকে প্রধান অভিযুক্ত অর্ককে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক অর্ককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X