সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছায় ডাকবাংলোর জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা পরিষদ ডাকবাংলোর জমি দখল করে বহুতল ভবণ ও মার্কেট নির্মাণ কাজ শুরুর অভিযোগ । ছবি: গ্রামের কাগজ

যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা পরিষদ ডাকবাংলোর জমি দখল করে বহুতল ভবণ ও মার্কেট নির্মাণ কাজ শুরুর অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, এর আগেও জেলা পরিষদের জমিতে বেশ কয়েকটি দোকান, হোটেল নির্মাণ করে ভাড়া দেয়া রয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ২১ জানুয়ারি প্রাচীর ঘেরা জেলা পরিষদ ডাকবাংলোর জমি দখল করে ১৬মিলি রড দিয়ে মার্কেট (দোকান) আদলে বহুতল ভবণ নির্মাণ কাজ শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মহিব্বুল ইসলাম বলেন, মাদ্রাসা সংস্কার বাবদ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে বরাদ্দকৃত ১২ লাখ টাকা দিয়ে টিন সেডের নামাজের ঘর নির্মান করা হচ্ছে।

সরকারি জমিতে বিল্ডিং নির্মাণের বিষয়ে তিনি বলেন, ইতিপূর্বে বেশ কয়েকবার জেলা পরিষদে গেছেন, প্রাচীর দিয়ে দখলে থাকায় জেলা পরিষদ থেকে নাকি তাকে বিল্ডিং করতে বলেছেন! তবে জেলা পরিষদ কর্তৃপক্ষের দায়িত্বশীল কোন কর্মকর্তা বলেছেন তার নাম বলতে পারেননি অধ্যক্ষ মহিবুল ইসলাম।

এ ব্যাপারে মাদ্রাসার বর্তমান সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল¬াহ বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে মাদ্রাসার অধ্যক্ষের নিকট জানতে চেয়েছেন। তবে তিনি এ বিষয়ে পূর্বে অবগত ছিলেন না বলে দাবি করেছেন।

এদিকে ব্যবসায়ী জানিয়েছেন, সরকারি ডাকবাংলোর জমি দখল করে ইতিপূর্বে যেভাবে হোটেল রেস্তোরা, দোকানপাট ভাড়া দিয়েছেন একইভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ আর্থিক ও বাণিজ্যিক স্বার্থে ভবন নির্মাণ করে চলেছেন।

এদিকে ডাকবাংলোর নিজস্ব ৯৩ শতক জমি থাকলেও উলে¬খিত স্থানে নতুন আধুনিক ডাকবাংলো নির্মান না করে পূর্বের সরকারের দেয়া মেইনসড়ক থেকে প্রায় ২ কিলোমিটার দুরে কাটাখাল পানি উন্নয়ন বোর্ডের জমিতে ডাকবাংলোর প্রস্তাবনা বাস্তবায়নের কথা শুনে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ঝিকরগাছায় সুধী সমাবেশে আসলে স্থানীয়রা বিষয়টি তাকে অবগত করেন। যশোর জেলা প্রশাসকের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে স্থান দুটি পরিদর্শন করেছেন। এদিকে পুরাতন ডাকবাংলো ইতমধ্যে সংস্কার কাজ চলছে বলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X