সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিটিএইচ ওয়ার্ড ২০২৫ প্রদান

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
বৃহস্পতিবার যশোর ব্রাদার টিটোস হোম চত্বরে বিটিএইচ ওয়ার্ড ২০২৫ বিজয়ীদের মধ্যে তুলে দেন অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা। ছবি: গ্রামের কাগজ

যশোরে বিটিএইচ ওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর ব্রাদার টিটোস হোম চত্বরে বিটিএইচ ওয়ার্ড ২০২৫ বিজয়ীদের মধ্যে তুলে দেন অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা। গল্প-কৌতুক ও অনুপ্রেরণার কথামালায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক ওই গল্পটি শোনায়, নবকিশলয় স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা।

এই আয়োজনে আয়েশা সিদ্দিকার মতো নতুন কুঁড়ির আরেক শিল্পী, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র সাবিক সাদাত কৌতুক শুনিয়ে সবাইকে হাসি-আনন্দে মাতিয়ে তোলে। গল্প-কথনের অপূর্ব ভঙ্গি মঞ্চে চোখ আটকে রাখছিল যেন সবার। কথকের সাবলীল উচ্চারণেও শ্রুতি-মুগ্ধ হচ্ছিলো শ্রোতারা। হৃদয়স্পর্শী সব শব্দ-বাক্যের যাদুর মায়ায় ভরা- মুক্তিযুদ্ধকালীন একটি গল্প ঘিরে মাঘের পড়ন্ত বিকেলে সবাই ডুবে গিয়েছিল মোহবিষ্ট হয়ে।

এরপর গল্পের একদম শেষভাগে এসে- দু’হাতে রাইফেলে ভর দিয়ে- শত্রুর মর্টারের গোলার আঘাতে আহত রক্তেরঞ্জিত দেহখানা, গাছে হেলান দিয়ে- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দু’চোখ ভরে শরতের আকাশ দেখার বর্ণনায়- অশ্রুসিক্ত হয়ে ওঠেন সবাই। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর চারজনকে বিটিএইচ অ্যাওয়ার্ড ২০২৫- এ ভূষিত করা করা হয়েছে। বিটিএইচ কালচার, লিডারশিপ ও পারফর্মেন্স- এই তিন ক্যাটাগরিতে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবার বিটিএইচ পারফরমেন্স আওয়ার্ড পেয়েছে, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাবিক সাদাত ও যশোর নবকিশলয় স্কুলের দ্বিতীয় শ্রেণির আয়েশা সিদ্দিকা। বিটিএইচ কালচার আওয়ার্ড পেয়েছেন তানি’স কিচেনের স্বত্বাধিকারী তানিয়া আফরোজ।

এ ছাড়া বিটিএইচ লিডারশিপ আওয়ার্ড পেয়েছেন রিপন অটোস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়াজ উদ্দীন রিপন। অনুষ্ঠানে শেষ পর্যায়ে প্রধান অতিথি যশোর বারের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা অ্যাওয়ার্ড প্রাপ্তদের উত্তরীয় পড়িয়ে দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে। এর আগে অ্যাওয়ার্ড প্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ আলী আযম টিটো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X