সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন 

মণিরামপুরে স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীর দুই প্রতিনিধিকে সোয়া দু’লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
যশোর মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেনের কলস প্রতিকের পক্ষে পথসভা শেষে প্রচার মিছিল বের করা হয়। ছবি: প্রতিনিধি

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘানের দায়ে মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের ও জামায়াত ইসলামির প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের নির্বাচন পরিচালনা কমিটির এজেন্টদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরে জরিমানা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল গফ্ফার জানান, নির্বাচনী প্রচারণাকালে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন ঘটানোর অপরাধে নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ ৬(ঙ) ধারা লঙ্ঘনে একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নির্বাচনী এজেন্ট নিস্তার ফারুককে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন।

একই ধারা লঙ্ঘনের অপরাধে মণিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের নির্বাচনী প্রতিনিধি আহসান হাবীব লিটনকে ভ্রাম্যমাণ আদালত ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X