সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত যশোর গড়ার অঙ্গীকারে অমিতের প্রচারণা শুরু

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ¦ ছবি: গ্রামের কাগজ

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত যশোর গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন যশোর সদর-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রভাবশালী এই প্রার্থী।

নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যশোরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, যশোরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই মিলে শুধু যশোর নয়, পুরো বাংলাদেশকে নিরাপদ করতে চাই, যাতে দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্রের সুযোগ না থাকে।

তিনি আরও বলেন, যশোরে কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর স্থান হবে না। এমনকি কেউ যদি তাঁর নিজ দলেরও হয়, তবুও তার জায়গা বিএনপিতে হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস কাউকে বিচার করার মানদন্ড হতে পারে না উলে¬খ করে তিনি বলেন, অতীতে এসব বিষয়কে সামনে এনে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে যশোরকে নতুনভাবে গড়ে তুলতে চাই।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবিষ্যতে কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তার যশোরে কোনো স্থান হবে না।

এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকান্ডের কথা স্মরণ করে বলেন, বিএনপি যতবার সরকার গঠন করেছে, প্রতিবারই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে যশোরের প্রতিটি খাতে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী।

পরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সুজলপুর ঋষিপাড়ায় আরেকটি পথসভায় বক্তব্য প্রদান করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X