সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান আটকের পর কারাগারে

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন । ছবি-গ্রামের কাগজ

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনকে আটকের পর আজ (২১ জানুয়ারি) বুধবার আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক ইমরান হোসেন যশোর সদর উপজেলার ইসমাইল কলোনি এলাকার গোলাম মোস্তাফার ছেলে।

সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে ছাত্রলীগ নেতা ইমরান হোসেনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বুধবার সকালে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় ইমরানের জড়িত থাকার তথ্য উঠে আসে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শহরের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাবেক এমপি কাজী নাবিল আহম্মেদের অনুসারী ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X