মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পুরাতন কসবায় বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ নিয়ে উত্তেজনা  

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ছবি: গ্রামের কাগজ।

যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্মাণকাজে বাধা দিতে গেলে এই উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় একটি পক্ষ থাকায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে শহরের পুরাতন কসবা ফাতেমা হাসপাতাল এলাকার বাসিন্দা বদরুল কালামের ছেলে মোস্তফা কামাল দিপু জানান, শহরের পুরাতন কসবা মৌজায় ফাতেমা হাসপাতালের সামনে বিরোধপূর্ণ ১৩ দশমিক ৭৩ শতক জমি রয়েছে। জমিটি তাদের ভোগদখলে থাকলেও মালিকানা নিয়ে তার ফুফু বেগম শামসুন্নাহারের সাথে মামলা চলমান রয়েছে। এই বিরোধপূর্ণ জমি থেকে ১০ শতক ক্রয় করে রেজিস্ট্রি করে নেন একই এলাকার বাসিন্দা জিকেএম কামরুজ্জামান। এখন তিনি পুরো জমিতেই ভবন নির্মাণের কাজ শুরু করেছেন।

মোস্তফা কামাল দিপু অভিযোগ করেন, এর আগে গত বছর ১৭ নভেম্বর ওই জমিতে ভবন নির্মাণের চেষ্টা করেন কামরুজ্জামান। ফলে তিনি আদালতের দ্বারস্থ হলে আদালতের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একটি শুনানিতে অনিবার্যকারণবশত: তিনি অনুপস্থিত থাকায় আদালত ১৪৪ ধারা তুলে নেয়। আদালতের এই আদেশ রিভিউয়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে ৯ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।

কিন্তু এরই মধ্যে গত ১৮ জানুয়ারি ওই জমিতে ফের নির্মাণকাজ শুরু করেন কামরুজ্জামান। নির্মাণকাজে বাধা দিতে গেলে মোস্তফা কামাল দিপুসহ তার স্বজনদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন। পরে ১৯ জানুয়ারি তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় এই লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের ব্যাপারে জিকেএম কামরুজ্জামান বলেন, আদালত ১৪৪ ধারা তুলে নেওয়ায় তিনি নির্মাণকাজ শুরু করেন। আর আদালতে মামলা চললেও তিনি জমিটি নিষ্কন্টক বলে দাবি করেন।

থানায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলেন যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. তাহমুদ। তিনি জানান, তিনি উভয়পক্ষের কাগজপত্র দেখেছেন। যেহেতু জমিটি নিয়ে আদালতে মামলা রয়েছে। এ জন্য উভয়পক্ষকেই শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা এবং আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X