মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত মিন্টু-বৃষ্টি দম্পতি বেপরোয়া, জিডি

ভিসা হেল্প সেন্টার প্রতারণা মামলায় আটকাদেশ
অভিজিৎ ব্যানার্জী
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
মিন্টুৎ ও বৃষ্টি

ইউরো ভিসা হেল্প সেন্টার বিডি খুলে ২০ কোটি টাকার উপরে অর্থ আত্মসাতসহ দেশব্যাপি নানামুখি প্রতারণার ঘটনায় অভিযুক্ত যশোরের মিন্টু-বৃষ্টি দম্পতি বেপরোয়া আচরণ শুরু করেছেন। এক পাওনাদারের মামলায় আটক হলেও জামিনে এসে নানা অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ। পাওনাদার ও ওই পরিবারের সদস্যদের হুমকি দেয়ার ঘটনায় যশোর কোতোয়ালি থানায় জিডিও করা হয়েছে। কয়েক পাওনাদারের পক্ষে আত্মীয় শেখ হাসানুর রহমান নামে এক ব্যক্তি এই জিডি করেছেন।

এর আগে তার শ্যালকসহ তার পরিচিত কয়েক যুবকের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে গা-ঢাকা দেয়ায় ওই মিন্টু দম্পত্তির নামে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত যশোরের চোরমারা দীঘিরপাড়ের দম্পতি মিজানুর রহমান মিন্টু (৫০) ও বৃষ্টি বেগমের আটকাদেশ দিয়েছে আদালত। সম্প্রতি তারা পলাতক থেকে নানামুখি অপ কর্মকান্ড করে বেড়াচ্ছে বলে শেখ হাসানুর রহমানসহ একাধিক পাওনাদার অভিযোগ করেছেন। তারা দ্রুত ওই দম্পতিকে আটকসহ শাস্তি চেয়েছেন।

মামলা. জিডি ও অভিযোগ থেকে তথ্য মিলেছে, ইউরোপীয় বিভিন্ন দেশে ভাল বেতনে কাজ দেয়ার নামে ভিসার প্রসেসিংয়ের নামে সেরেফ প্রতারণায় লিপ্ত হয়েছিলেন মিজানুর রহমান মিন্টু (৫০) ও বৃষ্টি বেগম। যশোরসহ বিভিন্ন এলাকার অনেক যুবককে পথে বসিয়ে টাকা হাতিয়ে তারা লাপাত্তা সময় কাটাচ্ছিলেন। মোবাইল ফোন বন্ধ করে কখনও নাটোর, কখনও খুলনা, ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নয়া প্রতারণার ফাঁদ পাতছিলেন। তাদের প্রতারনায় পথে বসা শতাধিক যুবক থানা ও আদালতে মামলা দেয়াসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছিলেন।

এর মধ্যে যশোরের যুবকের ৫৮ লাখ টাকা আত্মসাৎ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এছাড়া প্রতারণার ঘটনায় থানায় আরো একটি মামলা করা হয়। মামলাটি করেন রাজা বরদাকান্ত রোড আর বিকে রোড চাঁচড়ার শেখ আব্দার রহমানের ছেলে শেখ হাসানুর রহমান (৪৮)। তিনি থানায় দেয়া মামলায় বলেন, মিজানুর রহমান ও কুমারী বৃষ্টি রানী ঘোষ ওরফে বৃষ্টি বেগম পরস্পর যোগসাজোস করে তার শ্যালক নাবিলকে কানাডায় পাঠানোর নামে টাকা হাতিয়েছেন। জমি জায়গা বিক্রি ও ধার দেনা ও সুদে টাকা নিয়ে তাদের দেয়া হয়। বিভিন্ন মেয়াদে ৬ লাখ, ১৬ লাখ ও পরে ৪ লাখ টাকা দেয়া হয়। কিন্তু কানাডায় পাঠানো হয়নি তার শ্যালককে। প্রার্থীদেরকে কানাডায় না পাঠিয়ে বিভিন্ন সময়ে ভিসা দেয়ার নামে ভুয়া বিএম ই টি কার্ড ও ভিসা দেয়া হয়। ওই দম্পতি টাকা আত্মসাৎ করে এখন দেখা না করে আত্নগোপন করে ছিলেন। ওই সব অভিযোগে থানার এসআই তাহমিদুল হক সংগীয় ফোর্স নিয়ে গত বছরের ১৫ অক্টোবর রাতে নাটোরে অভিযান চালিয়ে ওই মিজানুর রহমার ও বৃষ্টি বেগম দম্পতিকে আটক করে যশোরে আনেন। তাদের ১৬ অক্টোবর আর্থিক প্রতারণা মামলায় আদালতে চালানও দেন তিনি। এদিকে ওই দম্পতি আটক হওয়ার খবরে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতারিত যুবক আসেন যশোরে। থানা ও আদালত চত্তরে অবস্থান নেয়া ছাড়াও প্রেসক্লাব যশোরে মানববন্ধন করেন ওই সময়।

এদিকে ওই মামলায় জামিন পেয়ে মামলার বাদী শেখ হাসানুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে ওই দম্পতির বিরুদ্ধে জিডি হয়েছে থানায়। গত ১৩ জানুয়ারি যশোর কোতোয়ালি থানায় করা জিডি নাম্বার ১০৯০। জিডিতে বলা হয়েছে, ওই মিন্টু দম্পতি যশোর ও নাটোরের দুষ্টু চক্র সাথে নিয়ে হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসানুর রহমানকে। এ ঘটনায় তিনি, তার স্ত্রী, সন্তান, শ্যালকসহ ওই পরিবারের অন্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শেখ হাসানুর রহমান জানিয়েছেন, তার মামলায় গত ১৮ জানুয়ারি ওই মিন্টু দম্পতির আটকাদেশ দিয়েছেন আদালত। হত্যার হুমকি দেয়াসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়েছেন। তিনি দ্রুত তাদের আটক করতে পুলিশি হস্তক্ষেপ কামনা করেছেন।

এর আগে গত বছরের ১৬ অক্টোবর দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানবন্ধন করেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতারিতরা। তারা জানান, ওই মন্টু বৃষ্টি চক্রের বিরুদ্ধে বিভিন্ন থানা ও আদালতে আরো ৪০ টির মত মামলা আছে। মানববন্ধনে প্রতারিতরা জানান, ওই মিন্টু দম্পতি ২০ কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন ভিসা প্রতারণা করে। তারা দ্রুত টাকা আদায় ও আইনগত সমাধান চান।

ভুক্তভোগীদের মধ্যে আরো একজন বাবলু রহমান (৫০)। তিনি যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। বাবলুর রহমানসহ আরো ৪ জনকে কানাডায় চাকরির কথা বলে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে ৫৮ লাখ টাকা হাতিয়ে নেন ওই মিজানুর রহমান মিন্টু ও বৃষ্টি বেগম দম্পতি। প্রাতরিত আরো দু’জন নিশ্চিন্তপুরের সাদেক আলীর ছেলে রাসেল কবির ও মণিরামপুরের জামজামির মোস্তফা কামালের ছেলে মেহেদী হাসান (২২)। প্রতারিত অন্যদের মধ্যে সাহিদুর রহমান, সোহাগ হোসেন, মনিরুজ্জামান, শাহাজামাল, তরিকুল, আশিক, কামরুল, রাব্বি হোসেন, সোহেল রানা, আলমগীর, কামরুজ্জামান রিপন, ইয়াসিন হোসেন, হালিম, বোরহান, আরাফাত, জুম্মান আক্তার, হারুন, আবু তালেব, সাঈদ হোসেন, রাকিব হোসেন, মোস্তফা মোরশেদ, কামাল হোসেন, মারুফ হোসেন, অনিক, হাসিবুল, রাসেল কবীর, রাবলুর রহমান, মেহেদী হাসানসহ অনেকেই জানান, সারা দেশে ৪০ টি মামলার আসামি ওই মিজান ও বৃষ্টি। তারা উপস্থিত ভুক্তভোগীদের থেকে ২০ কোটি টাকা এবং সারা দেশ থেকে ৫০ কোটি টাকার উপরে প্রতারণা করে আত্মসাৎ করেছে। তারা এই দম্পতির কঠোর শাস্তি দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X