সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম
যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন । ছবি : সংগৃহীত

যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ব্যস্ততম চাচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাচড়া মোড় এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সেখান থেকে ছাত্রলীগ নেতা ইমরানকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটক ইমরান হোসেন যশোর সদর উপজেলার ইসমাইল কলোনী (তেতুলতলা) এলাকার গোলাম মোস্তাফার ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার। তিনি জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ইমরান শহরের দাপুটে নেতা ছিলেন । তিনি সাবেক এমপি কাজী নামিল আহম্মেদের অনুসারী ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X