সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরের চৌগাছায় জমিজমা বিরোধের জেরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

স্টাফ রিপোর্টা (চুড়ামনকাটি) যশোর
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
হামলায় নিহত রফিকুল ইসলাম ও গণধোলাইয়ে নিহত পলাশ । ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। পরে হামলাকারীকে ধরে স্থানীয়রা গণপিটুনি দিলে সেও মারা যায়। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত দুজনের বাড়িই যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের হযরত আলীর ছেলে পলাশের কাছ থেকে কিছুদিন আগে জমি ক্রয় করেন। পরে ওই জমিতে পলাশ তার মা ও বোনকে দিয়ে হক সেবা করান। এ বিষয়টি নিয়ে রফিকুল ইসলাম ও পলাশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম হক সেবা তুলে নিতে পলাশকে চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে।

এরই জেরে মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রফিকুল ইসলাম সলুয়া বাজারে নিজের মুদি দোকান খুলতে বাড়ি থেকে রওনা দেন। তিনি চৌগাছা থানাধীন সলুয়া কলেজসংলগ্ন আপেলের স’মিলের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পলাশ তার ওপর অতর্কিত হামলা চালায়। পলাশ ধারালো হাসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে রফিকুল ইসলাম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তবে পরিবারের সদস্যরা জানান, ঢাকায় নেওয়ার পথে নড়াইল পৌঁছালে রফিকুল ইসলাম মারা যান।

অন্যদিকে, হামলার পর স্থানীয়রা পলাশকে ধরে ব্যাপক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুরো জগহাটি গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করীম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ঘটনার পরপরই পুলিশ টিম এলাকায় অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম এলাকায় শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি কারও সঙ্গে কখনও দ্বন্দ্বে জড়াননি। অপরদিকে পলাশ এলাকায় মাদকসেবী ও বখাটে হিসেবে পরিচিত ছিল বলে স্থানীয়দের দাবি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

X