সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত দুই

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত দুই ¦ ছবি: প্রতীকী

যশোরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রথম মঙ্গলবার সকালে ঘটে যশোর খুলনা মহাসড়কের যশোর সদরের রাজারহাট বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে। এতে নিহত হন সেলিম হোসেন মোল্লা (৫০)। তিনি ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রুপসা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে যশোর বেনাপোল সড়কের মালঞ্চি বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত হন। আহতরা হলেন সদরের নারাঙ্গালী গ্রামের মনসুর আলীর ছেলে আলামিন (২০)ও মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মুক্তাপুর গ্রামের হৃদয় (২১)।

পুলিশ জানায়,হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলযোগে যশোরের দিকে আসার সময় পিছন দিক থেকে অপর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তারা আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে যশোরের কেশবপুর উপজেলায় ট্রাকের চাপায় সুকুমার সরকার (৫০) নামে আরও একজন নিহত হয়েছেন। তিনি কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের মৃত সূর্য সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে কেশবপুর-চুকনগর-যশোর মহাসড়কের মধ্যকুল কালিতলা এলাকায় রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার ডান হাত ও ডান পা মারাত্মকভাবে ভেঙে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন ও কেশবপুর থানার পুলিশ এবং খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে পরস্পর জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X