রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
যশোরের সেই আফিয়া পা দিলো নতুন ঘরে

গ্রাম থেকে গ্রামে প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার তৈরি করা হবে-তারেক রহমান

শিমুল ভূইয়া
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান । ছবি : গ্রামের কাগজ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গ্রাম থেকে গ্রামে প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার তৈরি করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকার থাকাকালীন সময়ে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ, বিএনপি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না। রোগীরা বেডে থেকেই তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা পাবেন। গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাকে একটি চিকিৎসা কার্ড প্রদান করা হবে। ওই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

সোমবার দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে যশোর জেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমান আফিয়ার মাকে বলেন, আপনি একা নন, আপনার পাশে বিএনপি রয়েছে।

তারেক রহমান বলেন, দেশে আফিয়ার মতো অসংখ্য অসহায় পরিবার রয়েছে। প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে বিএনপি সবসময় এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তারই অংশ হিসেবে বিএনপি পাশে দাঁড়িয়েছে। এছাড়াও আফিয়ার সার্বিক দেখভাল ও পড়াশোনা জেলা বিএনপি করবে বলেও তিনি জানান।

ভারি বর্ষণ কিংবা উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেন, এই সমস্যা সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প পুনরায় চালু করা হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আবারও দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হবে। একটু বৃষ্টি হলেই হাঁটু পানির কষ্ট আর সহ্য করতে হবে না।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। বেগম জিয়ার নেওয়া নারীশিক্ষা কার্যক্রমের সুফল ইতোমধ্যে দেশের নারী সমাজ পেয়েছে। ভবিষ্যতে শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তা দৃশ্যমান রূপ পাবে। পরে দোয়া করা হয়। এরপর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজে ঘরের তালা খুলে আফিয়ার মাকে তার ঘর বুঝিয়ে দেন। ঘরের সঙ্গে খাটসহ বিভিন্ন আসবাবপত্রও দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও অংশ নেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ইসহক, মিজানুর রহমান খান, রফিকুল ইসলাম চৌধুরি মুল্লুক চাঁদ, হাজী আনিছুর রহমান মুকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X