সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মিনি ম্যারাথন প্রতিযোগিতা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
টাউন হল ময়দানে বেলুন ফেস্টুন উড়িয়ে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচনা করেন অনিন্দ্য ইসলাম অমিত ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যিনি টাউন হল ময়দানে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জিয়াউর রহমানের জীবন, সংগ্রাম এবং দেশ ও জাতি গঠনে তার ভূমিকা সকলকে জানানোর প্রয়োজন রয়েছে। সে কারণে আজকে বিশেষ দিনে এই মহান ব্যক্তিকে স্মরণ করছি। তার কর্মময় জীবন, দর্শন থেকে সব সময় অনুপ্রেরণা খোজার চেষ্টা করি। জিয়াউর রহমানের নীতি আদর্শ দর্শনকে হৃদয়ে ধারণ করে নিজেদের জীবন গঠন করে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র, তরুণ, যুবক এমনকি বয়স্কদের স্বাস্থ্য সচেতন হতে সহযোগিতা করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক জানান, টাউন হল ময়দান থেকে প্রতিযোগিতা শুরু হয়ে মুড়লি মোড়ে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছে। জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ প্রতিযোগিতা পরিচালনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X