সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজের প্রেসক্লাব ও গ্রামের কাগজ পরিদর্শন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
উইনেসকোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ । ছবি-গ্রামের কাগজ

বাংলাদেশে ইউনেস্কো’র প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ প্রেসক্লাব যশোর ও গ্রামের কাগজ দপ্তর পরিদর্শন করেছেন। রোববার সন্ধ্যায় তিনি গ্রামের কাগজ দপ্তর পরিদর্শনে এসে মতবিনিময় করেন। পরে তিনি প্রেসক্লাব যশোরে যান এবং সেখানেও মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সাংবাদিকতা ও সংবাদপত্রের মান উন্নয়নে ভূমিকার কথা বলেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার কথা জানান। বাংলাদেশে ইউনেস্কো’র প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ গ্রামের কাগজ পরির্দশন করেন

বাংলাদেশে ইউনেস্কো’র প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের কাগজ দপ্তরে আসেন। এ সময় গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সুজান ভাইজ গ্রামের কাগজ দপ্তর ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেন। পরে তিনি মতবিনিময় করেন। পরে তিনি প্রেসক্লাব যশোর পরিদর্শনে যান। সেখানে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ তাকে স্বাগত জানান। তিনি বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশে ইউনেস্কো’র প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ গ্রামের কাগজে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন

এ সময় তিনি জানান, যশোরে পিআইবির সহযোগিতায় সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সাকমিড-গ্রামের কাগজের সহযোগিতায় নারী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। দক্ষতা বৃদ্ধির এই কর্মসূচিতে ইউনেস্কো সহযোগিতা করছে। তিনি পেশাগত দক্ষতাবৃদ্ধি করে সাংবাদিকরা আরও দায়িত্বশীল সাংবাদিকতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X