সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগে তিনজন আটক, সোনা ও টাকা উদ্ধার

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে টাকা ও সোনার গহনা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সকালে গাজীপুর থেকে প্রধান আসামি সুপ্ত নিকোলাস মন্ডলকে আটক করা হয়। সে ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের মণ্ডল পরিবারের সদস্য এবং বর্তমানে যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ায় ভাড়াটিয়া হিসেবে থাকত। এসময় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। যার বয়স ১৫ বছর। নিকোলাস মন্ডলের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন, শংকরপুর বাস টার্মিনাল এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে এম. এম. শাহারুজ্জামান এবং কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে রিপন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, গত ১৫ জানুয়ারি সকাল ৯টার দিকে কিশোরীটি বাড়ি থেকে বের হয় প্রাইভেট পড়ার জন্য। তার বাবা সাধারণ ডায়েরি করেন। এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামিসহ চক্রের তিনসদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান চক্রটি কিশোরীকে বাধ্য করেছিল সোনার গহনা সঙ্গে নিয়ে যেতে, যা পরে ভাগাভাগি করে নেন। কিছু অংশ বিক্রিও করা হয়েছিল। গোপালগঞ্জ থেকে প্রায় সাত ভরি সোনার গহনা এবং বিক্রির ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুত করা হচ্ছে। স্কুলছাত্রীটির পিতা অভিযোগ করেন, প্রথমে নিকোলাস মন্ডল ব্ল্যাকমেইল করেছিল, পরে প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে সোনার গহনা ও নগদ টাকা হাতিয়ে নেয়া হয়। তার মেয়েকে পূজিঁ করে নানা ভাবে প্রতারণা শুরু করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X