মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরের গাড়িচাপায় মিজানুর নিহতের ঘটনায়, চালক আব্দুস সালামের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে মিজানুর রহমানকে গাড়িচাপায় হত্যার অভিযোগে কাভার্ড ভ্যানচালক আব্দুস সালামের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত মিজানুর রহমানের ছেলে শিলন রেজা বাদী হয়ে মামলাটি করেন। আসামি আব্দুস সালাম ঢাকা মেট্রো-ট-১৬-৩৪২০ নম্বরের একটি কাভার্ড ভ্যানের চালক।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদর উপজেলার নওদাগ্রাম এলাকার বাসিন্দা মিজানুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বেকারির মালামাল বিক্রি করে টাকা আদায় শেষে বাইসাইকেলে নতুন খয়েরতলা থেকে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাকলাদার কাউন্টারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে চালক কাভার্ড ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালকের নাম সংগ্রহ করে নিহতের ছেলে শিলন রেজা কোতয়ালি থানায় মামলাটি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X