সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে গণপিটুনিতে শামীম নিহতের ঘটনায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
যশোরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় চুরি হওয়া দোকানের মালিক আরাফাত । ছবি-গ্রামের কাগজ

যশোরে বিকাশ এজেন্টের দোকানে চুরির অভিযোগে শামীম হোসেন গণপিটুনিতে নিহতের ঘটনায় দোকান মালিকসহ সাতজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত শামীমের পিতা ছবদুল বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন, শ্রীকান্তনগর গ্রামের কুতুবের দুই ছেলে দোকান মালিক আরাফাত ও আশিক, লতিফের ছেলে আজাহারুল, সাইফুলের দুই ছেলে ইসমাইল ও শিহাব এবং দেলোয়ারের দুই ছেলে ইমন ও নয়ন।এ ঘটনায় আটক দোকান মালিক আরাফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, নিহত শামীম হোসেন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া হলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। দীর্ঘদিন ধরে তিনি বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে আরাফাত ও আশিকের বিকাশ এজেন্টের দোকানের সামনে শুয়ে-বসে থাকতেন। ঘটনার দিন বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দোকান মালিক আরাফাত সিসিটিভি ফুটেজে দেখতে পান, দোকানের দরজা ভেঙে শামীম ভেতরে প্রবেশ করেছেন। বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে এসে শামীমকে ধরে ফেলেন। এরপর তাকে গণপিটুনি দেওয়া হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে গিয়ে শামীমের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের পিতা দোকান মালিকসহ সাতজন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় এ হত্যা মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X