সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর শহরের ৫ পয়েন্টে পুলিশের রোবাস্ট অভিযান

দুই ঘন্টায় ৩৫ মামলা, ৩০ মোটরসাইকেল জব্দ, তল্লাশি ১৪৭৫ যানবাহন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি-গ্রামের কাগজ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোর শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রোবাস্ট অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত টানা দুই ঘন্টাব্যাপী এই অভিযানে সরাসরি মাঠে নেতৃত্ব দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। শহরের চাঁচড়া চেকপোস্ট, মনিহার মোড়, চারখাম্বা মোড়, ধর্মতলা মোড় ও নিউমার্কেট এলাকা এই পাঁচটি পয়েন্টে একযোগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে মোট ১ হাজার ৪৭৫টি যানবাহন তল্লাশি করা হয়। এসময় ৩০টি মোটরসাইকেল জব্দ করা হয় এবং ট্রাফিক ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩৫টি মামলাও দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। বিশেষ করে হেলমেটবিহীন চালক, হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ও বেপরোয়া গতিতে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের ওপর কঠোর নজরদারি করা হয়। এই তল্লাশি অভিযানে পুলিশ কিংবা সাংবাদিক, কেউই ছাড় পাননি। সকলকেই একই নিয়মে চেকিংয়ের আওতায় আনা হয়, যা অভিযানের কঠোরতা ও নিরপেক্ষতা স্পষ্ট করে।

অভিযান অংশ নিয়ে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলায় যাতে কোনো ধরনের অরাজকতা, সন্ত্রাস বা অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে, সে লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে কিশোর গ্যাং ও তরুণ অপরাধীরা মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তারা হাইড্রোলিক হর্ন ও অতিরিক্ত গতিতে শহরে আতঙ্ক সৃষ্টি করছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা মাঠে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X