রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় চুরি হওয়া দোকানের মালিক আরাফাত আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
যশোরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় চুরি হওয়া দোকানের মালিক আরাফাত আটক

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আফিফ টেলিকমের মালিক আরাফাত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামিম বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শামিম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনে গিয়ে দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকান মালিক আরাফাত হোসেন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়।

স্থানীয়রা শামিমকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত এবং গণপিটুনির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X