সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
রাজগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার ¦ ছবি: প্রতিনিধি

যশোরের চালুয়াহাটী ইউনিয়নের ইচানী মাঠ এলাকা থেকে শফিকুল মোড়ল (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি মৃত কিতাব আলী মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক চারটার দিকে শফিকুল মোড়ল সেচ মোটর চালু করতে বাড়ি থেকে মাঠে যান। নিয়মিতভাবে মোটর চালু করে তিনি বাড়িতে ফিরে ফজরের নামাজ আদায় করতেন। তবে আজ তিনি আর বাড়িতে ফেরেননি।

সকালে ইচানী মাঠে কাজ করতে গিয়ে রামনাথপুর গ্রামের কৃষক নুরোল হাসান, হাফিজুর রহমান ও শাজাহান হোসেন পাশের বারেক মোড়লের পুকুরপাড়ে একটি কাঁঠাল গাছে শফিকুল মোড়লের ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি দেখে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাঁঠাল গাছ থেকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X