সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে গণপিটুনিতে মাদকাসক্ত ব্যক্তির মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
নিহত শামিম  ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহতের নাম শামিম (৩৫)। তিনি ছবদুলের ছেলে এবং বলাডাঙ্গা এলাকার বাসিন্দা। নিহত শামিম একজন মাদকাসক্ত ও ভবঘুরে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, দিবাগত (শুক্রবার) রাত আনুমানিক ২টার দিকে মাদক সেবনের টাকা সংগ্রহের উদ্দেশ্যে শামিম শ্রীকান্তনগর বাজারে মো. আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় দোকান মালিক ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার মনিটরে দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে দোকান মালিক চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শামিমকে আটক করে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শামিম মারা যান।

পরবর্তীতে দোকান মালিক ও স্থানীয় ৫–৬ জনের সহযোগিতায় শামিমের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X