মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর যুবদলের সাবেক সভাপতি মুন্নার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
বৃহস্পতিবার যশোর জেলা বিএনপির উদ্যোগে জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: গ্রামের কাগজ

যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর দলীয় কার্যালয়ের জেলা বিএনপির উদ্যোগে জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে মুনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জেলা বিএনপি যে কয়েকটি খুঁটির ওপর প্রথম দাঁড়িয়েছিল এহসানুল হক মুন্না তার মধ্যে অন্যতম। আজকে যারা বিভিন্ন উপজেলা ও পৌর শাখায় বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, তারাও মুন্নার সাথে রাজনীতি করেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সফল নেতৃত্বে ছিলেন এহসানুল হক মুন্না। আওয়ামী লীগকে রাজপথে মোকাবেলা করার সাহসী নেতা ছিলেন তিনি । দলের নীতি, আদর্শ ও শীর্ষ নেতৃত্বের প্রতি বিশ্বস্ততা ও আনুগত্যের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শতভাগ আনুগত্য ও বিশ্বাস রেখে আমরা যদি নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারি তবে মুন্নার বিদেহী আত্মা শান্তি পাবে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। পরে এহসানুল হক মুন্নার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, নগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলির সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, বর্তমান সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা কৃষক দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

X