সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে একমাসে ৫৯টি মোবাইল ও টাকা উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
৫৯টি স্মার্টফোন এবং প্রতারণাকৃত নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর । ছবি-গ্রামের কাগজ

যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার হওয়া ৫৯টি স্মার্টফোন এবং প্রতারণাকৃত নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী হস্তান্তর করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির সূত্র ধরে নিরলস কাজ করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এর ফলশ্রুতিতে ৫৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

কারিগরি সহায়তার মাধ্যমে ৬টি ইমো আইডি এবং ১৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করেছে এই সেল। পাশাপাশি বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তা প্রদান করে ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ইউনিট। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল যুগে মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X