সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি-সংগৃহীত

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল খাঁনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বসুন্দিয়ার রেজোয়ান খাঁন রেজোর স্ত্রী মোছা. সাহিদা বেগম যশোরের আমলি আদালতে মামলাটি করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে সাহিদা বেগম উল্লেখ করেন, তিনি ইকবাল খাঁনের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করে ৬ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর সেখানে তিনি বসতবাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে ইকবাল খাঁন হঠাৎ করে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দাবির কারণ জানতে চাইলে ইকবাল খাঁন জানান, তিনি নাকি সঠিকভাবে জমির কাগজ লিখে দেননি। এ সময় চাঁদার টাকা না দিলে তার নির্মিত বাড়ি ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ভীতসন্ত্রস্ত হয়ে বাধ্য হয়ে সাহিদা বেগম ইকবাল খাঁনকে আরও ২ লাখ টাকা দেন। তবে টাকা নেওয়ার পরও তিনি সঠিক জমির কাগজ বুঝিয়ে দেননি। পরবর্তীতে সঠিক কাগজ হস্তান্তরের জন্য অনুরোধ জানালে ইকবাল খাঁন এবার আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় বাড়ি ভেঙে তাকে উচ্ছেদ করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X