সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার সাদ্দাম আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
সাদ্দাম মন্ডল ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী নেতা রানা প্রতাপ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি সাদ্দাম মন্ডলকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কয়লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম মন্ডল খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের নাজের মন্ডলের ছেলে।

ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, রানা প্রতাপ হত্যাকাণ্ডের পর থেকেই এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। তাদের মধ্যে একজন হলেন সাদ্দাম মন্ডল। ১৪ জানুয়ারি রাতে রামপাল থেকে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, ১৫ জানুয়ারি সাদ্দাম মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রাতে যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারের একটি ক্লিনিকের পাশে দুর্বৃত্তদের গুলিতে বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ নিহত হন।

হত্যাকাণ্ডের পর থেকেই জানা যায়, রানা প্রতাপ একটি চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এরআগে এ মামলায় মিজানুর রহমানকে আটক করা হয়। সর্বশেষ আটক করা হয় সাদ্দামকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X