সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নিতে উচ্চ আদালতের নির্দেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
খালেদ সাইফুল্লাহ জুয়েল ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর-৩ (সদর) আসনে এনসিপি মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক রিট আবেদনের প্রেক্ষিতে যশোরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশ দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় পার হওয়ার কারনে গত ২৯ ডিসেম্বর জুয়েলের মনোনয়নপত্র গ্রহণ করেনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

ওই রিটের শুনানি শেষে বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৫ জানুয়ারি তার মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দেন। জুয়েলের পক্ষে রিটকারী আইনজীবী কামরুল আলম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে খালেদ সাইফুল্লাহ বলেন, ওই দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সিরিয়াল নম্বর সংগ্রহ করা হয়। তখন দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছিলেন, ৫টা বাজলেও সিরিয়ালে থাকা সবার মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কিন্তু পরে আর নেয়া হয়নি।

এছাড়া রাতেই রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার না পেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন তিনি। উচ্চ আদালতের অনুমতি পেয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X